বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বাঘাইছড়িতে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী (রাঙামাটি)

রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষা ২০২৬ এর ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। সোমবার সকালে দেশব্যাপী প্রকাশিত ফলাফলে রাজস্থলী উপজেলার পাশের হার ৩০.৩৯ শতাংশ।

এবারের এসএসসি পরীক্ষায় রাজস্থলী উপজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৪৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ১৩৪ জন।

সবচেয়ে এগিয়ে থাকা বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৩৬.৫৫ শতাংশ, রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৩১.৪৩ শতাংশ, রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের পাশের হার ২৪.৪৯ শতাংশ এবং গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের পাশের হার ১৮.৮৯ শতাংশ। এদিকে উপজেলার একমাত্র কারিগরি শাখা বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের হার ২৮.০৭ শতাংশ।

এই বিষয়ে রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদ উল্লাহ জানান, আমরা বছরের শুরু থেকেই সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক নিয়ে ত্রিপক্ষীয় সমাবেশের আয়োজন করেছি। শ্রেণিকক্ষেও আমরা নিয়মিত শিক্ষার্থীদের উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে ক্লাস নিয়েছি। কিন্তু আমাদের আশানুরূপ ফল অর্জন করা সম্ভব হয়নি। এখানে সবচেয়ে বড় সমস্যা হলো অধিকাংশ অভিভাবকরা পড়ালেখার বিষয়ে অসচেতন। এছাড়াও দুর্গম এলাকা হওয়ায় শিক্ষার্থীরা বাড়িতে পড়ালেখা করার মতো ভালো পরিবেশ পায় না। এরফলে বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিক্ষাগুলোতেও ছাত্র ছাত্রীরা ভালো ফলাফল করতে পারে না।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান বলেন, এসএসসির এমন ফলাফল কোনোভাবেই সন্তোষজনক নয়। আমি রাজস্থলীতে এসেছি মাত্র ১ মাসের মতো। এই বিষয়ে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে আমি দ্রুত আলোচনায় বসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *