বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ বরকলে হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন আলীকদমের সাত মাসের শিশু নিখোঁজ, হাসপাতালে মিলল আরেক শিশু কাপ্তাইয়ে বিএফআইডিসি এলপিসি ইউনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন দীঘিনালায় প্রথমবারের মতো স্কাউট লিডার কোর্সের উদ্বোধন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পদে অপু বড়ুয়ার যোগদান লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ

সিএনজি গ্যাস সংকটে বিপর্যস্ত চালকরা, আয় বন্ধ—জীবন-জীবিকা হুমকিতে

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।

চট্টগ্রাম–রাঙামাটি সড়কসহ দেশের বিভিন্ন এলাকায় টানা ১০ দিনের বেশি সময় ধরে তীব্র সিএনজি গ্যাস সংকট দেখা দিয়েছে। রিফুয়েলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। ফলে হাজার হাজার সিএনজি অটোরিকশা চালকের আয় কার্যত বন্ধ হয়ে পড়েছে।

রাঙ্গুনিয়ার রানীরহাট এলাকার চালক মো. জাহাঙ্গীর, রাজু আমজাদসহ অনেকেই জানান, দীর্ঘ লাইনে দাঁড়িয়েও ৩০০ টাকার গ্যাস পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ঘরে খাবার নেই, গাড়ি চালানো যাচ্ছে না—পরিবার নিয়ে অনাহারে দিন কাটছে তাদের।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, গভীর সমুদ্রে থাকা দুটি এলএনজি টার্মিনালের একটিতে কারিগরি ত্রুটি, শীতকালে গ্যাসের চাপ কমে যাওয়া, রান্না ও শিল্প খাতে চাহিদা বৃদ্ধি এবং পাইপলাইন সংস্কার কাজের কারণে সিএনজি স্টেশনগুলোতে সরবরাহ কমে গেছে।

কর্তৃপক্ষ বলছে, এলএনজি টার্মিনাল মেরামতের কাজ চলছে এবং দ্রুত সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে কবে নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে—সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *