বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ বরকলে হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন আলীকদমের সাত মাসের শিশু নিখোঁজ, হাসপাতালে মিলল আরেক শিশু কাপ্তাইয়ে বিএফআইডিসি এলপিসি ইউনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন দীঘিনালায় প্রথমবারের মতো স্কাউট লিডার কোর্সের উদ্বোধন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পদে অপু বড়ুয়ার যোগদান লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ

হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল খাগড়াছড়ি; জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার তীব্র প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন সর্বস্তরের ছাত্র-জনতা।

 

শুক্রবার দুপুরের পর ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে শহরের শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ার মোড় ঘুরে মুক্ত মঞ্চে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। ব্যানারগুলোতে লেখা ছিল— ‘শরিফ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে’, ‘অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে’, ‘লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার করো’—এমন নানা দাবি।

 

সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

 

বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যায়, দমন-পীড়ন ও হত্যার রাজনীতির বিরুদ্ধে রাজপথেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

 

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও পুরো এলাকায় ছিল প্রতিবাদী কণ্ঠ আর ন্যায়বিচারের দাবিতে দৃঢ় প্রত্যয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *