বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় পাহাড়ে মানবাধিকার ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, ২৪০ ঘটনার দাবি নাগরিক পরিষদের গুইমারায় ৩০০ কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা, বিতরণ করা হলো বীজ ও সার পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির কৃষকদের বিনামূল্যে রোপা আমন বীজ বিতরণ

ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী: যুবনেতা ইমরুল হাসান তালুকদার

Reporter Name

মোঃ ইউসুফ রাঙ্গুনিয়া, রাঙ্গুনিয়া

পবিত্র ঈদুল আযহা আমেজ ভাগাভাগি করে নিতে এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা ইসলামপুর ইউনিয়নের তৃণমূলের মানুষের খোঁজখবর রাখতে ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বিশিষ্ট যুবনেতা ইমরুল হাসান তালুকদার।

​৪ জুন (বৃহস্পতিবার) বিকেলে ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডবাসীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও ঈদ পুনর্মিলনী সভায় মিলিত হন তিনি। এ সময় ইসলামপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ ও জনপ্রিয় এই যুবনেতাকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখার জোর দাবি জানান। স্থানীয়দের মতে, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সুখে-দুঃখে ইমরুল হাসান সবসময় পাশে থাকেন।

​১নম্বর ওয়ার্ডে আয়োজিত এই ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক ফরিদ বিন আলী।

​মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন তালুকদার, ছাত্রনেতা রুবেল, রিফাত ও হাসান। এছাড়া ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাজ্জাদ এবং সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ,

​অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা ইকবাল, বখতিয়ার, কাজল ও খোকা। পাশাপাশি ইউনিয়ন যুবদল নেতা সাজ্জাদ, অলি, দিলীপ কুমারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ জনগণ সভায় উপস্থিত ছিলেন।

​শুভেচ্ছা বিনিময়কালে যুবনেতা ইমরুল হাসান ১নম্বর ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও যেকোনো পরিস্থিতিতে ইসলামপুর ইউনিয়নের জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সাধারণ মানুষও তাকে আগামী দিনে ইউনিয়নের কাণ্ডারি হিসেবে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *