বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ বরকলে হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন আলীকদমের সাত মাসের শিশু নিখোঁজ, হাসপাতালে মিলল আরেক শিশু কাপ্তাইয়ে বিএফআইডিসি এলপিসি ইউনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন দীঘিনালায় প্রথমবারের মতো স্কাউট লিডার কোর্সের উদ্বোধন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পদে অপু বড়ুয়ার যোগদান লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ

ঈদকে ঘিরে খাগড়াছড়িতে মেহেদির রঙিন উন্মাদনা, বেড়েছে তরুণীদের আগ্রহ

মোহাম্মদ সেলিম

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পার্বত্য জেলা খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এরই অংশ হিসেবে শহরের সেলিম সুপার মার্কেটে জমে উঠেছে মেহেদি উৎসব।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সরেজমিনে দেখা যায়, বাজারটিতে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড়। বিশেষ করে কিশোরী ও তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উৎসবে অংশ নেওয়া মেহেদি শিল্পীরা ক্রেতাদের হাতে আধুনিক ও ঐতিহ্যবাহী নানা নকশা এঁকে দিচ্ছেন। রঙিন নকশায় হাত রাঙাতে আগ্রহ প্রকাশ করছেন আগতরা।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণ ডিজাইনের জন্য মেহেদি লাগানোর খরচ ১২০ টাকা থেকে শুরু হচ্ছে। নকশার জটিলতা অনুযায়ী এই খরচ ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ঈদ যত ঘনিয়ে আসছে, ক্রেতার চাপও তত বাড়ছে বলে জানান তারা।

দর্শনার্থীরা জানান, ঈদের প্রস্তুতিতে মেহেদি এখন একটি জনপ্রিয় অনুষঙ্গ হয়ে উঠেছে। তাই ব্যস্ততার মাঝেও পরিবার ও প্রিয়জনদের সঙ্গে নিয়ে অনেকে মেহেদি লাগাতে আসছেন। এতে উৎসবের আনন্দ আরও বৃদ্ধি পাচ্ছে বলে তারা মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *