শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি রাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন খাগড়াছড়িতে ডিবির অভিযানে ইয়াবাসহ তিনজন আটক রাজস্থলীতে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারে জেলা পরিষদের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বাঘাইছড়িতে বন্যাদুর্গত ২,৩১০ পরিবারের মাঝে পুষ্টিকর বিস্কুট বিতরণ বিলাইছড়িতে বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় জুলাই শহিদ দিবস পালিত খাগড়াছড়িতে জুলাই শহীদ দিবস পালন, বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে বন্যার্তদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দিল সেনাবাহিনী বরকলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পানছড়িতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name

সৈয়দ এম  এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালাম, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস অহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, জামায়াতে ইসলামীর সভাপতি মো. জাকির হোসেন, পানছড়ি প্রেসক্লাবের সম্পাদক এম এ বাসার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান এবং পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুরূপ দত্ত তালুকদার।

অনুষ্ঠানের শুরুতে জুলাই মাসের ঐতিহাসিক ঘটনায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পানছড়ি মডেল মসজিদের খতিব মাওলানা সাব্বির মাহমুদ রশিদী।

আলোচনা সভায় বক্তারা জুলাই মাসে সংঘটিত ঐতিহাসিক ঘটনার শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আদর্শ ও দেশপ্রেমের চেতনা ধারণ করে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মকে ভূমিকা রাখতে হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, “জুলাই শহীদ দিবস জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *