শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী; পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার

পুলিশের কাজে বাধা দেওয়া যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের আইনানুগ কাজে কোনো ধরনের অবৈধ বাধা বা রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না। মন্ত্রী বলেন, পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়।

মন্ত্রী আজ সোমবার (২৩ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। তিনি বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীকে চেইন অব কমান্ড বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান।

তিনি বলেন, নির্বাচনের আগে লটারি পদ্ধতিতে এসপি ও ওসিদের নিয়োগ দেওয়ার বিষয়ে স্বচ্ছতা এবং দক্ষতার ভিত্তিতে পদায়ন করার পরিকল্পনা নেওয়া হবে। পাশাপাশি রাজনৈতিক কারণে পুলিশ সুপাররা যেন কোনো প্রটোকল বা সুবিধা না দেয়, সে বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশে ২ হাজার ৭০১টি কনস্টেবলের শুন্য পদ দ্রুত পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর নিরীহ ও সাধারণ মানুষকে বিভিন্ন মামলায় জড়ানোর অভিযোগ যাচাই করতে পুলিশকে রিপোর্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিআর হত্যাকাণ্ডের মামলার পুনঃকমিশন বিষয়ে তিনি বলেন, পুনরায় কমিশন গঠন করে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখার পর সুপারিশ অনুযায়ী বিচার কার্যকর করা হবে। তিনি আরও জানান, আগের সরকারের সময় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পুনঃভেরিফাই করা হবে এবং রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া লাইসেন্স বাতিল করা হবে।

মন্ত্রী পাসপোর্ট সেবার ক্ষেত্রে জনগণের ভোগান্তি কমানোর উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, অনলাইনে সেবা সহজ করার জন্য নির্দিষ্ট দলিল লেখকদের তালিকাভুক্ত করা হবে এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। পরীক্ষামূলকভাবে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে এটি চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

সর্বশেষ, ২০০৬ সালে নিয়োগ বঞ্চিত এসআইদের নিয়োগ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফাইলটি তদন্ত করে আদালতের নির্দেশ অনুযায়ী তাদের নিয়োগ প্রদান করা হবে।

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন এবং বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *