শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু

সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫

Reporter Name

মোঃ আব্দুজ জাহের , বাঘাইছড়ি উপজেলা সংবাদদাতা।।
 রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে বজ্রপাতে উজ্জ্বল চাকমা (৩ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় পরিবারের আরও পাঁচজন সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত আনুমানিক ৪টার দিকে সাজেক ইউনিয়নের ভাইবাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে পরিবারের সদস্যরা নিজ বসতঘরের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত ঘরের ওপর আঘাত হানে। এতে পরিবারের সবাই আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তিন মাস বয়সী শিশু উজ্জ্বল চাকমাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এ ঘটনায় আহতরা হলেন— প্রদীপ চাকমা (৬৫), মায়া রানি চাকমা (৪৮), রেশমি চাকমা (২৮), জেরিন চাকমা (১৫) এবং নিজুম চাকমা (৩)। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীরা দ্রুত আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে আহতদের চিকিৎসা চলছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, পাহাড়ি অঞ্চলে বর্ষা মৌসুমে প্রায়ই বজ্রপাতের ঘটনা ঘটে। বিশেষ করে দুর্গম এলাকায় সচেতনতার অভাব ও নিরাপদ আশ্রয়ের সংকট থাকায় এমন দুর্ঘটনা বাড়ছে। তারা বজ্রপাত থেকে সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

এদিকে, শিশুটির মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *