রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন, ব্যাহত সেবা কার্যক্রম সেলিম বাবু হত্যা মামলায় তিন আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ অতিরিক্ত ইট বোঝাই ট্রাকের চাপে সাহেবনগর বেইলি ব্রিজ ধসে, রাঙ্গুনিয়ায় সড়ক যোগাযোগ বন্ধ ফারুয়া ইউনিয়নে ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আশিকা নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে ১১ বিজিবির ত্রাণ সহায়তা রাজস্থলীর দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ইউএনওর ত্রাণ বিতরণ

দীঘিনালায় শীর্তাতদের সেনাবাহিনীর কম্বল বিতরণ

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।

শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে দুই শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি ) সকাল ১০টায় দীঘিনালা উপজেলার নয়মাইল ও বুদ্ধপাড়া এলাকায় এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল মোঃ ওমর ফারূক, পিএসসি-এর সার্বিক নির্দেশনায় এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মেজর মোঃ তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি (ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক), ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী, লেফটেন্যান্ট আজমাঈন আহনাফ বিন খালেদ এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন।

এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সেনাবাহিনীর এই সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *