April 15, 2026, 9:25 pm
শিরোনাম :
গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ধর্মীয় মূল্যবোধই সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার মূল ভিত্তি… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান আলীকদমে সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন জাঁকজমকপূর্ণ বিষু মেলা উদযাপিত এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বর্ণিল সাংগ্রাই: জলকেলিতে মাতোয়ারা মারমা সম্প্রদায়, পর্যটকদের ঢল আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজস্থলী উপজেলা প্রশাসন আগুণে ঘর পুড়ে যাওয়া বৃদ্ধার পাশে সেনাবাহিনীর কাপ্তাই জোন রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে বরণ
Notice :

খাগড়াছড়ি–২৯৮ আসনে ধানের শীষের ওয়াদুদ ভূঁইয়ার জয়

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনের প্রাথমিক বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল ওয়াদুদ ভূঁইয়া জয়ী হয়েছেন। খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: আনোয়ার সাদাত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ওয়াদুদ ভূঁইয়া ১৫১,০৪০ ভোট পেয়েছেন।

প্রার্থীর মধ্যে সর্বাধিক প্রতিদ্বন্দ্বিতা ছিল স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা (ঘোড়া প্রতীকে) এবং সমীরণ দেওয়ান (ফুটবল প্রতীকে)। ধর্ম জ্যোতি চাকমা পেয়েছেন ৬৮,৩১৫ ভোট। সমীরণ দেওয়ান পেয়েছেন ৪৭,৯১০ ভোট। অন্যদিকে, জামায়াত ইসলামী ও ১১ দলীয় সমর্থিত এ্যাড. মোঃ এয়াকুব আলী চৌধুরী (দাঁড়িপালা প্রতীকে) পেয়েছেন ৫৮,৫৪৫ ভোট। বাকি প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য ফলাফল ছিল:মোঃ কাউছার (হাতপাখা) –৩,০৮৯, উশ্যেপ্রু মারমা (রকেট) – ১,০৩০, দীনময় রোয়াজা (ট্রাক)*– ৭৫৫, মিথিলা রোয়াজা লাঙ্গল (জাতীয় পার্টি) – ১,০২৪, জিরুনা ত্রিপুরা (কলস) – ৯০৪

মোট বৈধ ভোট হয়েছে ৩৩৩,৪৭৯ এবং বাতিল ভোট ১০,০৮০। প্রদত্ত মোট ভোটের সংখ্যা ৩৪৩,৫৫৯, ভোটার উপস্থিতি গড়ে ৬২%।

একই দিনে অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন ও সংশ্লিষ্ট প্রস্তাবসমূহের গণভোটে ভোটার উপস্থিতি প্রায় সমান, শতকরা ৬২%। হ্যাঁ ভোট: ১৪৪,৩৫৫, না ভোট: ১৫৫,৯৪২, বৈধ ভোট: ৩০০,২৯৭, বাতিল ভোট: ৪৩,০১৭ এবং মোট প্রদত্ত ভোট: ৩৪৩,৩১৪। ফলাফল থেকে দেখা যাচ্ছে, সংবিধান সংস্কার সমর্থনকারী হ্যাঁ ভোট এবং প্রতিপক্ষের না ভোট প্রায় সমানভাবে ভাগাভাগি হয়েছে।

খাগড়াছড়ি-২৯৮ আসনে ভোটের ৬২% উপস্থিতি প্রমাণ করছে, ভোটারদের মধ্যে অংশগ্রহণ অপেক্ষাকৃত ভালো। যদিও নির্বাচনী দিনে কিছু ভোট বয়কট, কেন্দ্রে এজেন্টদের প্রবেশে বাধা এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তার প্রত্যাহারের মতো ঘটনা নজরে এসেছে, তবে ভোট সাধারণভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

ধানের শীষ প্রতীকের ওয়াদুদ ভূঁইয়ার বড় ব্যবধানে জয় মূলত পাহাড়ি ভোটারদের ঐক্যের ফলাফল হিসেবে দেখা যাচ্ছে। তবে স্বতন্ত্র প্রার্থীদের উল্লেখযোগ্য ভোট সংখ্যাও দেখাচ্ছে, পার্বত্য অঞ্চলে রাজনৈতিক দলভিত্তিক ভোট ভাগাভাগি এখনও প্রভাবশালী।

অন্যদিকে জুলাই জাতীয় সনদ সংক্রান্ত গণভোটে না ভোটের সামান্য বেশি উপস্থিতি প্রমাণ করছে, জনগণ সংবিধান সংস্কারের বিষয়ে দ্বিধান্বিত। এটি নির্বাচনের ফলাফলের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের একটি চিত্র তুলে ধরেছে।