মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাড়ে তিন মাস পর কাপ্তাই হ্রদে ফিরেছে জেলেদের কর্মচাঞ্চল্য ৩ মাস ১৫ দিন পর কাপ্তাই লেকে মাছ ধরা শুরু, জেটিঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য লামায় এসএসসি ফলাফলে শীর্ষে কোয়ান্টাম কসমো স্কুল পানছড়িতে নলকূপ মিস্ত্রী ও শ্রমিক সমবায় সমিতির বর্ষপূর্তি উদযাপন লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে ৮১ রোগী বান্দরবান সদর সেনা রিজিয়ন’র উদ্যোগে বন্যায় ক্ষয়ক্ষতির ১৫০ পরিবারের মাঝে শুকনা খাবার সহায়তা প্রদান তিনমাস ১০দিন পর নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার উন্মুক্ত ইঁদুরের উপদ্রব মোকাবিলায় সাজেকবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বান্দরবানে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ

রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া

চট্টগ্রামের  রাঙ্গুনিয়া উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৫৫ শতাংশ। ৪১টি উচ্চ বিদ্যালয় ও ১৫টি মাদ্রাসা থেকে অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে মোট ৮৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

​রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।

উপজেলার ৪১টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে পাসের হারের দিক থেকে শীর্ষ স্থান দখল করেছে পোমরা শহীদ জিয়া আনসারী উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাসের হার ৭২.৯২ শতাংশ।

​অন্যদিকে, সর্বোচ্চ ১৪টি জিপিএ-৫ পেয়ে ফলাফলের শীর্ষ জিপিএ অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়। এছাড়া পোমরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন, রাঙ্গুনিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮ জন এবং উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

​প্রকাশিত তথ্যে দেখা যায়, উপজেলার কিছু স্কুলে পাসের হার ৬০ শতাংশের উপরে থাকলেও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তা ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। ফলে বিদ্যালয়ভেদে ফলাফলের ক্ষেত্রে বড় ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়েছে।

উপজেলার ১৫টি মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফলে ৮৩.৬৭ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১ জন উত্তীর্ণ হয়েছে এবং ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

​৭৫.৩১ শতাংশ পাসের হার ও ৫টি জিপিএ-৫ নিয়ে মাদ্রাসা পর্যায়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাদরাসা-ই-তায়্যিবিয়া ওয়াদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা। এছাড়া পোমরা জামেউল উলুম ফাজিল মাদ্রাসায় ৭০.৯১%, রাঙ্গুনিয়া আলম শাহ পাড়া কামিল মাদ্রাসায় ৬৮.১২% এবং উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসায় ৬১.৯০% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

ফলাফল ঘোষণার পর কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অন্যদিকে, তুলনামূলক পিছিয়ে পড়া প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা চিহ্নিত করে শিক্ষার সার্বিক মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও শিক্ষাবিদরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *