সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে বন্যাকবলিত ১৫ হাজার পরিবার পাবে খাদ্য সহায়তা: চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক-পুলিশ সুপার কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা রামগড়ে বন্যাদুর্গত পরিবারের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ থানচির একাধিক স্থানে ভূমিধস, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে সেনা জোনের ত্রাণ বিতরণ বিলাইছড়িতে বন্যা দুর্গত ৫০ পরিবারকে সেনা জোনের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিকল্পিত পরিবার গঠনের আহ্বান পানছড়ি-খাগড়াছড়ি সড়কের একাংশ ধসে, পরিদর্শনে ইউএনও ইসলামপুরে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির ত্রাণ বিতরণ টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা দুর্গম আলীকদমে বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী, বিতরণ ত্রাণসামগ্রী লামায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি

ঈদগাঁওতে মাদক সেবনের সরঞ্জামসহ একজন গ্রেপ্তার

ঈদগাঁও প্রতিনিধি।।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ঈদগাঁও থানা পুলিশের একটি বিশেষ দল থানা এলাকার শাহ ফকির বাজার সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে জিয়াবুল হক প্রকাশ করিম (৩৮) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে এলাকায় মাদক সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত জিয়াবুল হক প্রকাশ করিমের পিতা কবির আহম্মদ। তার বাড়ি পশ্চিম গজালিয়া, ৮ নম্বর ওয়ার্ড, ইসলামাবাদ এলাকায়। তিনি এর আগে ঈদগাঁও থানায় দায়ের করা একটি মাদক মামলার অভিযুক্ত বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ক্ষেত্রে সাধারণ জনগণের সহযোগিতা ও তথ্য প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *