সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ি ঢলে রাজস্থলীতে পাঁচ গরুর মৃত্যু, প্রান্তিক খামারির প্রায় ৪ লাখ টাকার ক্ষতি বান্দরবানে বন্যাকবলিত ১৫ হাজার পরিবার পাবে খাদ্য সহায়তা: চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক-পুলিশ সুপার কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা রামগড়ে বন্যাদুর্গত পরিবারের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ থানচির একাধিক স্থানে ভূমিধস, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে সেনা জোনের ত্রাণ বিতরণ বিলাইছড়িতে বন্যা দুর্গত ৫০ পরিবারকে সেনা জোনের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিকল্পিত পরিবার গঠনের আহ্বান পানছড়ি-খাগড়াছড়ি সড়কের একাংশ ধসে, পরিদর্শনে ইউএনও ইসলামপুরে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির ত্রাণ বিতরণ টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা দুর্গম আলীকদমে বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী, বিতরণ ত্রাণসামগ্রী

পানছড়িতে শিক্ষার্থীদের জন্য “সততা স্টোর” উদ্বোধন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

খাগড়াছড়ি: দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিক্রেতাবিহীন “সততা স্টোর” উদ্বোধন করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটির অর্থায়নে বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকালে পানছড়ি বাজারস্থ সানরাইজ কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটির উপ-সহকারী পরিচালক মোঃ সরোয়ার হোসেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলতেই বিক্রেতাবিহীন সততা স্টোর চালু করা হয়েছে। ছোটবেলা থেকেই সততার চর্চা করলে ভবিষ্যতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্য উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন সানরাইজ কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, এবং পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি। এছাড়া বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিক্রেতাবিহীন এই সততা স্টোরে শিক্ষার্থীরা নিজ দায়িত্বে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করে নির্ধারিত মূল্য নির্দিষ্ট স্থানে প্রদান করবে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সততা, আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্বশীলতার মানসিকতা গড়ে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *