রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন, ব্যাহত সেবা কার্যক্রম সেলিম বাবু হত্যা মামলায় তিন আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ অতিরিক্ত ইট বোঝাই ট্রাকের চাপে সাহেবনগর বেইলি ব্রিজ ধসে, রাঙ্গুনিয়ায় সড়ক যোগাযোগ বন্ধ ফারুয়া ইউনিয়নে ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আশিকা নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে ১১ বিজিবির ত্রাণ সহায়তা রাজস্থলীর দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ইউএনওর ত্রাণ বিতরণ

বান্দরবানে এপেক্স বাংলাদেশের নবনির্বাচিত এনভিপিকে সংবর্ধনা

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা।।
এপেক্স বাংলাদেশের ৫০তম জাতীয় কনভেনশনে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট (এনভিপি) নির্বাচিত হওয়ায় এপেক্সিয়ান মো. নুরুল আমিন চৌধুরী আরমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বান্দরবান পৌরসভা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বান্দরবান পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হক। সংবর্ধিত অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন মো. নুরুল আমিন চৌধুরী আরমান, যিনি বান্দরবান পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কর নির্ধারক লিটন কান্তি সরকার।

প্রধান অতিথির বক্তব্যে এস. এম. মনজুরুল হক বলেন, এপেক্স বাংলাদেশের মতো একটি আন্তর্জাতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়া ব্যক্তিগত অর্জনের পাশাপাশি জেলার জন্যও গৌরবের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, নুরুল আমিন চৌধুরী আরমান তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখবেন।

সংবর্ধিত অতিথি নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, এ সম্মান তাঁর দায়িত্ব আরও বাড়িয়েছে। তিনি এপেক্স বাংলাদেশের প্ল্যাটফর্ম ব্যবহার করে সমাজকল্যাণমূলক কার্যক্রমে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *