শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ইউসিবি ব্যাংকের ত্রাণ বিতরণ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি ঘোষণা: রানা চেয়ারম্যান, সোলায়মান মহাসচিব রাণীরহাট-কাউখালী সড়কে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বন্ধ লংগদুতে সেগুন বাগান কাটার অভিযোগ নিয়ে বিতর্ক, বিএনপি নেতাকে শোকজ পাহাড়ধসে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগের দাবি লামায় পাহাড়ি ঢল ও ধসে ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কাপ্তাই লেকের পানি বাড়ায় স্পিলওয়ের ১৬ জলকপাট খুলে ৯ হাজার কিউসেক পানি ছাড় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুই বছরেও সংস্কার হয়নি সংযোগ সেতুর, দুর্ভোগে বাঘাইছড়ির হাজারো মানুষ রোয়াংছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে অবৈধ টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চকরিয়ায় ১,৫০০ বন্যাদুর্গত পরিবারকে বিজিবির ত্রাণ, ৭০০ জনের চিকিৎসাসেবা আলীকদমে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিল খুইল্লা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১৭

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।

বান্দরবান-কেরানিহাট সড়কের সুয়ালক এলাকায় একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৭ জন আহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) ভোর ৫টার দিকে সুয়ালক কিউবি রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সৌদিয়া পরিবহনের একটি বাস ঢাকা থেকে পর্যটক নিয়ে বান্দরবান যাচ্ছিল। পথে সুয়ালক এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কার্যক্রম চালিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। গুরুতর আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ধীমান চৌধুরী। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম অতিক্রম করার পর থেকেই বাসটি বেপরোয়া গতিতে চলছিল। যাত্রীরা চালককে সতর্ক করলেও তিনি তা উপেক্ষা করেন। ধারণা করা হচ্ছে, পাহাড়ি সড়কের একটি বাঁক ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়।

বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা ইকবাল হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়। আহতদের খাদ থেকে তুলে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে। পাহাড়ি সড়কে যানবাহন চলাচলে সতর্কতা বাড়ানোর প্রয়োজনীয়তা এ ঘটনায় আবারও সামনে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *