রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন, ব্যাহত সেবা কার্যক্রম সেলিম বাবু হত্যা মামলায় তিন আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ অতিরিক্ত ইট বোঝাই ট্রাকের চাপে সাহেবনগর বেইলি ব্রিজ ধসে, রাঙ্গুনিয়ায় সড়ক যোগাযোগ বন্ধ ফারুয়া ইউনিয়নে ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আশিকা নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে ১১ বিজিবির ত্রাণ সহায়তা রাজস্থলীর দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ইউএনওর ত্রাণ বিতরণ

বান্দরবানে ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে সাংগ্রাইং উৎসব

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।

পার্বত্য চট্টগ্রামের অন্যতম বৃহৎ সামাজিক ও ঐতিহ্যবাহী উৎসব সাংগ্রাইং আগামী ৫ এপ্রিল থেকে বান্দরবানে শুরু হচ্ছে। উৎসবটি উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে উদযাপন কমিটি।

বুধবার সকালে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উৎসব উদযাপন কমিটির সভাপতি চনুমং মারমা। তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও স্থানীয়দের অংশগ্রহণে উৎসবকে ঘিরে নানা আয়োজন রাখা হয়েছে। উৎসব সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ এপ্রিল থেকে প্রতিদিন বিকেল ৩টায় ঐতিহ্যবাহী রাজার মাঠে সাংগ্রাইং ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ১৩ এপ্রিল সকাল ৭টায় রাজার মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করবে। একই দিন সকাল ১০টায় কেএসআই অডিটোরিয়ামে বয়োজ্যেষ্ঠ পূজা অনুষ্ঠিত হবে।

১৪ এপ্রিল বাংলা নববর্ষের সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি সন্ধ্যায় রাজার মাঠে পিঠা তৈরির আয়োজন করা হয়েছে। ১৫ ও ১৬ এপ্রিল মৈত্রীময় পানি বর্ষণ, লোকজ ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।

সংবাদ সম্মেলনে উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উক্যসিং মারমা, সাবেক কাউন্সিলর থুইসিং প্রু লুবু, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *