শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ইউসিবি ব্যাংকের ত্রাণ বিতরণ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি ঘোষণা: রানা চেয়ারম্যান, সোলায়মান মহাসচিব রাণীরহাট-কাউখালী সড়কে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বন্ধ লংগদুতে সেগুন বাগান কাটার অভিযোগ নিয়ে বিতর্ক, বিএনপি নেতাকে শোকজ পাহাড়ধসে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগের দাবি লামায় পাহাড়ি ঢল ও ধসে ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কাপ্তাই লেকের পানি বাড়ায় স্পিলওয়ের ১৬ জলকপাট খুলে ৯ হাজার কিউসেক পানি ছাড় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুই বছরেও সংস্কার হয়নি সংযোগ সেতুর, দুর্ভোগে বাঘাইছড়ির হাজারো মানুষ রোয়াংছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে অবৈধ টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চকরিয়ায় ১,৫০০ বন্যাদুর্গত পরিবারকে বিজিবির ত্রাণ, ৭০০ জনের চিকিৎসাসেবা আলীকদমে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিল খুইল্লা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু

লক্ষীছড়িতে মারমা ঐক্য পরিষদের উপজেলা সাংগঠনিক সভা অনুষ্ঠিত

Reporter Name

অংগ্য মারমা, মানিকছড়ি প্রতিনিধি।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো উপজেলা ভিত্তিক সাংগঠনিক সভা করেছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে লক্ষীছড়ি উপজেলার মেজার পাড়া মার্কেট শেড প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সেখানে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ লক্ষীছড়ি উপজেলা শাখার সভাপতি অংগ্যপ্রু মারমা সভাপতিত্ব করেন। যুগ্ম সাধারণ সম্পাদক অংসু মারমা সভা সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সুধা অং মারমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, যথাক্রমে যুগ্ম সাধারণ সম্পাদক অংহ্লাপ্রু মারমা, থোয়াইহ্লাপ্রু মারমা, লক্ষীছড়ি উপজেলা সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক উথোয়াইচিং মারমা (উত্তম), উপজেলা মারমা যুব ঐক্য পরিষদের সভাপতি চিনিঅং মারমা এবং উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি খিলু অং মারমাসহ সংগঠনের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে মারমা জনগোষ্ঠী জাতীয় সংসদের বিভিন্ন আসনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করেছে। তারা দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত পিছিয়ে পড়া মারমা জনগোষ্ঠীর নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভা শেষে স্থানীয় মারমা শিশু শিল্পীদের পরিবেশনায় নৃত্য অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *