রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন, ব্যাহত সেবা কার্যক্রম সেলিম বাবু হত্যা মামলায় তিন আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ অতিরিক্ত ইট বোঝাই ট্রাকের চাপে সাহেবনগর বেইলি ব্রিজ ধসে, রাঙ্গুনিয়ায় সড়ক যোগাযোগ বন্ধ ফারুয়া ইউনিয়নে ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আশিকা নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে ১১ বিজিবির ত্রাণ সহায়তা রাজস্থলীর দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ইউএনওর ত্রাণ বিতরণ

লামায় অবৈধ বালু উত্তোলন: ট্রাকচালকের ছয় দিনের কারাদণ্ড

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবানের লামায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ট্রাকচালককে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন। একই সঙ্গে বালুসহ একটি ট্রাক ও উত্তোলন কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ওলার ঝিরি নতুন পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ট্রাকচালকের নাম বেলাল উদ্দিন (২৭)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ওলার ঝিরি এলাকায় মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানে বালুবোঝাই ট্রাকসহ চালককে হাতেনাতে আটক করা হয়।

লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ জানান, পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশের ক্ষতি সাধনের দায়ে অভিযুক্ত ট্রাকচালককে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি বলেন, অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *