রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন, ব্যাহত সেবা কার্যক্রম সেলিম বাবু হত্যা মামলায় তিন আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ অতিরিক্ত ইট বোঝাই ট্রাকের চাপে সাহেবনগর বেইলি ব্রিজ ধসে, রাঙ্গুনিয়ায় সড়ক যোগাযোগ বন্ধ ফারুয়া ইউনিয়নে ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আশিকা নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে ১১ বিজিবির ত্রাণ সহায়তা রাজস্থলীর দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ইউএনওর ত্রাণ বিতরণ

লামায় ইটভাটায় মোবাইল কোর্ট, ৪ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

লামা প্রতিনিধি

লামা প্রতিনিধি।।
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন ৭নং ওয়ার্ড রাইম্যাখোলা এলাকায়, লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সাড়ে ১১টায় অভিযানে পাহাড় কাটা এবং লাইসেন্স বিহীনভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে ABC-4, MBI, BBC এবং DBM নামের ০৪টি ইটভাটাকে পরিবেশ আইন ও ধারা: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫ ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন (সংশোধিত ২০১৯) এর ১৪ ধারা আইন লঙ্ঘনের দায়ে প্রত্যেককে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা করে মোট ৮,০০,০০০ (আট লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মাহমুদও ফোর্সসহ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন। ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাবেদ মাহমুদ বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সবসময় প্রশাসনকে সহযোগিতা করছে এবং করবে। জনস্বার্থে এ ধরনের অভিযানে পুলিশের উপস্থিতি ভবিষ্যতেও থাকবে।ইটভাটা মালিকদের একাধিকবার মোবাইল ফোনে কল করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পাহাড় কাটা বন্ধ হলে প্রকৃতি বাঁচবে, দুর্ঘটনাও কমবে। আমরা এ ধরনের অভিযান নিয়মিত দেখতে চাই। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন,“লাইসেন্স ছাড়া ও পাহাড় কেটে ইটভাটা পরিচালনা করা সম্পূর্ণ অবৈধ। এতে পরিবেশের যেমন ক্ষতি হয়, তেমনি জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ে। আইন ভঙ্গ করে যারা এসব কার্যক্রম চালাবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *