রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন, ব্যাহত সেবা কার্যক্রম সেলিম বাবু হত্যা মামলায় তিন আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ অতিরিক্ত ইট বোঝাই ট্রাকের চাপে সাহেবনগর বেইলি ব্রিজ ধসে, রাঙ্গুনিয়ায় সড়ক যোগাযোগ বন্ধ ফারুয়া ইউনিয়নে ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আশিকা নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে ১১ বিজিবির ত্রাণ সহায়তা রাজস্থলীর দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ইউএনওর ত্রাণ বিতরণ

দুই বছরেও সংস্কার হয়নি সংযোগ সেতুর, দুর্ভোগে বাঘাইছড়ির হাজারো মানুষ

Reporter Name

মো. আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধ্যমপাড়া থেকে কাচালং সরকারি ডিগ্রি কলেজে যাওয়ার গুরুত্বপূর্ণ সংযোগ সেতুটি প্রায় দুই বছর ধরে ভেঙে পড়ে রয়েছে। সংস্কার বা নতুন সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ না নেওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, খালের ওপর নির্মিত সেতুটি মধ্যমপাড়া, মাস্টারপাড়া এবং কাচালং সরকারি ডিগ্রি কলেজে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ছিল। সেতুটি ধসে পড়ার পর থেকে এলাকাবাসীকে দীর্ঘ পথ ঘুরে বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে। এতে সময় ও যাতায়াত ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে।

এদিকে সেতুটি অচল হয়ে যাওয়ায় সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের চলাচল বন্ধ রয়েছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের পাশাপাশি রোগী পরিবহন, নিত্যপ্রয়োজনীয় কাজ এবং জরুরি সেবা গ্রহণেও স্থানীয়দের ভোগান্তি বাড়ছে।

কাচালং সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. মাহফুজ বলেন, “সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে ঝুঁকি নিয়ে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বেড়েছে। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকাও কঠিন হয়ে পড়েছে। দ্রুত একটি নিরাপদ সেতু নির্মাণের দাবি জানাই।”

স্থানীয় বাসিন্দা মো. ইলিয়াস হোসেন বলেন, “প্রায় দুই বছর ধরে সেতুটি ভেঙে পড়ে আছে। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। দ্রুত সংস্কার অথবা নতুন সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।”

এ বিষয়ে বাঘাইছড়ি এলজিইডির প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, “সেতুটি উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন নয়। এটি পৌরসভার উদ্যোগে নির্মিত হয়েছিল। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পৌর কর্তৃপক্ষের।”

তবে এ বিষয়ে বাঘাইছড়ি পৌরসভার দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর দাবি, সেতুটি দ্রুত সংস্কার অথবা নতুন করে নির্মাণ করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। তারা উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *