শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন, ব্যাহত সেবা কার্যক্রম সেলিম বাবু হত্যা মামলায় তিন আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ অতিরিক্ত ইট বোঝাই ট্রাকের চাপে সাহেবনগর বেইলি ব্রিজ ধসে, রাঙ্গুনিয়ায় সড়ক যোগাযোগ বন্ধ ফারুয়া ইউনিয়নে ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আশিকা নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে ১১ বিজিবির ত্রাণ সহায়তা রাজস্থলীর দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ইউএনওর ত্রাণ বিতরণ মহালছড়িতে অধিকাংশ সোলার স্ট্রিট লাইট অকেজো, অন্ধকারে জনদুর্ভোগ মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ও নিম্নআয়ের মানুষের জন্য ওএমএস কার্যক্রম শুরু

পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির

Reporter Name
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মাদক প্রতিরোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির পানছড়ি শাখা। শুক্রবার (২৪ জুলাই) সংগঠন দুটির প্রকাশিত এক জরুরি নোটিশে এলাকায় মাদক ব্যবসা, সরবরাহ ও সেবনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানানো হয়।

নোটিশে বলা হয়, সাম্প্রতিক সময়ে পানছড়ি এলাকায়, বিশেষ করে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকের কেনাবেচা, সরবরাহ ও সেবনের প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে যুবসমাজের মধ্যে মাদকের বিস্তার বাড়ছে, যা সামাজিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে বলে সংগঠন দুটি উল্লেখ করেছে।

এ পরিস্থিতিতে কয়েকটি সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নোটিশ অনুযায়ী, এলাকায় মাদক ব্যবসা, চোরাচালান বা মাদক সেবনের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কোনো ধরনের আপস না করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি, তাদের সহযোগী ও আশ্রয়দাতাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য দেওয়ার এবং প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া মাদক ব্যবসায় জড়িতদের সামাজিকভাবে বয়কটের সিদ্ধান্তের কথাও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সচেতন নাগরিক ও তরুণদের সমন্বয়ে একটি নজরদারি দল গঠনের ঘোষণা দেওয়া হয়েছে, যারা এলাকায় সন্দেহজনক কার্যক্রমের ওপর নজর রাখবে বলে নোটিশে জানানো হয়।

সংগঠন দুটি মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের অবৈধ কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেছে, অন্যথায় তাদের আইনগত ও সামাজিক পরিণতির মুখোমুখি হতে হতে পারে।

মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করে সংগঠন দুটি জানিয়েছে, পানছড়িতে মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম ও সামাজিক প্রতিরোধমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *