বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় পাহাড়ে মানবাধিকার ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, ২৪০ ঘটনার দাবি নাগরিক পরিষদের গুইমারায় ৩০০ কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা, বিতরণ করা হলো বীজ ও সার পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান রাঙ্গুনিয়ায় নদীভাঙনের ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি লামায় ফাইতং উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পানছড়িতে মাওলানা আব্দুল মজিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল মাটিরাঙ্গায় খাল থেকে অবৈধভাবে মাটি কাটায় ৪০ হাজার টাকা জরিমানা কাপ্তাইয়ে এসডিজি বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা, ১০ আগস্ট উদ্বোধন হচ্ছে দেশের প্রথম এসডিজি ভিলেজ মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই ২০ বছরেও পাকা হয়নি ২০০ মিটার সড়ক, দুর্ভোগে রাজস্থলীর দুই আবাসিক পাড়ার বাসিন্দারা মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারীদের মধ্যে গোলাগুলি, ৪ পিস্তল ও গুলি উদ্ধার বাঘাইছড়িতে টিলার জমি নিয়ে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ, আহত ২ ২০ বছর পলাতক থাকার পর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

কক্সবাজারে সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী গ্রেফতার

ঈদগাঁও প্রতিনিধি।।

কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি সোহেল জাহান চৌধুরীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ায় নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল জাহান চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে তার বড় ভাই শাহীন জাহান চৌধুরী দাবি করেছেন, এসব মামলার কয়েকটিতে তিনি জামিনে রয়েছেন।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এর আগে বুধবার তিনি ঈদগাঁও ইউনিয়নের পাল পাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফুর রহমান কাজলের পক্ষে ভোটের প্রচারণায় অংশ নেন। পাশাপাশি, এরও আগে তিনি এলাকাবাসীর উপস্থিতিতে নিজ এলাকার সংসদ সদস্য প্রার্থীর পক্ষে ভোট প্রদান ও নির্বাচনী কার্যক্রমে যুক্ত থাকার অনুমতি চান। এ সময় উপস্থিত লোকজন সম্মতি জানান বলে জানা যায়।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার-সংক্রান্ত আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *