রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন, ব্যাহত সেবা কার্যক্রম সেলিম বাবু হত্যা মামলায় তিন আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ অতিরিক্ত ইট বোঝাই ট্রাকের চাপে সাহেবনগর বেইলি ব্রিজ ধসে, রাঙ্গুনিয়ায় সড়ক যোগাযোগ বন্ধ ফারুয়া ইউনিয়নে ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আশিকা নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে ১১ বিজিবির ত্রাণ সহায়তা রাজস্থলীর দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ইউএনওর ত্রাণ বিতরণ

মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

Reporter Name

​মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা:

পাহাড়ঘেরা প্রকৃতির মাঝে বর্ণিল সাজ, ঐতিহ্যের আবহ আর উৎসবের আমেজে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ।

 

নববর্ষ উদযাপনের সূচনা হয় এক বর্ণাঢ্য  শোভাযাত্রার মধ্য দিয়ে। উপজেলা প্রশাসন চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বাহারি রঙের পোশাক, মুখোশ ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো পৌর এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত।

 

শোভাযাত্রাটি মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

 

শোভাযাত্রা শেষে উপজেলা অডিটরিয়ামে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে চাকমা, মারমা ও ত্রিপুরাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়। পাহাড়ি ও বাঙালি সংস্কৃতির এই মিলনমেলায় অডিটরিয়ামজুড়ে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ, যা নববর্ষের উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত ও অর্থবহ।

 

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নুরুল আমিন, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি, জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি, গুইমারা রিজিয়নের জিএস-টু মেজর জিয়াউদ্দিন আহমদ এবং বিএম মেজর মো. সাব্বির আহমেদ সজীব।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) কাজী ওয়াজেদ আলী, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল নুরুল আমিন বলেন, বাংলা নববর্ষ বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব। এই উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে এনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতি আমাদের জাতীয় ঐক্যকে সমৃদ্ধ করেছে। পাহাড়ি ও বাঙালির সম্মিলিত অংশগ্রহণে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *