রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান

এলাকার উন্নয়নের জন্য স্থানীয় জনগনকে এগিয়ে আসতে হবে – চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী 

যেকোনো এলাকার উন্নয়নে স্থানীয় জনগনকে এগিয়ে আসতে হবে এবং কথা বলতে হবে। এলাকার স্থানীয় এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য দাবি তুলতে থাকলে এবং বলতে থাকলে আজ হোক বা কাল হোক অবশ্যই সেই দাবি বা কাজ সফল হবে। এজন্য সকল শ্রেণীপেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এবং সততার সাথে কাজ করতে হবে। রবিবার (২৮ জুন) দুপুরে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন রাজস্থলী উপজেলা পরিষদ হলরুম এবং উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের চলমান নির্মাণ কাজ সরজমিনে পরিদর্শন করেন এবং সব শেষে উপজেলা পরিষদ চত্বরে চারা রোপন করেন।

এর আগে রাজস্থলী উপজেলা পরিদর্শনের উদ্দেশ্যে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন রাজস্থলী উপজেলায় আগমন করলে তাকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আলমগীর হোসেন, রাজস্থলীর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *