বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানের ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ বরকলে হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন আলীকদমের সাত মাসের শিশু নিখোঁজ, হাসপাতালে মিলল আরেক শিশু কাপ্তাইয়ে বিএফআইডিসি এলপিসি ইউনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন দীঘিনালায় প্রথমবারের মতো স্কাউট লিডার কোর্সের উদ্বোধন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পদে অপু বড়ুয়ার যোগদান লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা

রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name

রামু প্রতিনিধি

শতবর্ষ প্রাচীন রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ, দ্বিতীয় প্রান্তিকের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বেলা ১২টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হানিফ মিয়া। রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ,  কক্সবাজার ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষক আসমা উল হুসনা, রামু প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দ্বিপান্বিতা বড়ুয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি আবদুর রহিম, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ সদস্য ছালামত উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধে অভিভাবকদের ভূমিকা এবং শিক্ষকদের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন, প্রধান শিক্ষক মোজাফ্ফর আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে মো. হানিফ মিয়া বলেন, শিক্ষা অর্জনের মাধ্যমে একজন শিক্ষার্থী সমাজ ও দেশের সম্পদে পরিণত হয়। চিন্তা-চেতনায় ও কর্মে নিজ পরিচয়ে উজ্জ্বল হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্পৃক্ততাই গড়ে দিতে পারে গুনগত শিক্ষার মজবুত ভীত। একজন দায়িত্বশীল অভিভাবক হিসেবে আপনার সন্তানের বিদ্যালয়ের প্রতিদিন অগ্রগতির খোঁজ খবর রাখতে হবে। শিক্ষার্থীকে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা ও শ্রেণির পাঠ গ্রহণে উৎসাহ দেয়া প্রয়োজন। পাঠ্যপুস্তকের শিক্ষা দীর্ঘস্থায়ী ও বাস্তব ভিত্তিক করার জন্য শিক্ষার্থীকে বাসায় অধ্যবসায় করার উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে অভিভাবককে সচেতন হতে হবে।
শিক্ষকদের উদ্দেশ্যে মো. হানিফ মিয়া বলেন, কোন শিক্ষার্থীকে দুর্বল ভাববেন না। শিক্ষকরা সহজ পদ্ধতিতে শিক্ষার্থীদের পাঠদান করবেন এবং তাদের ভুলত্রুটি শুধরে দিবেন। আপনার সহজ পাঠ পদ্ধতিতে কোন শিক্ষার্থী দুর্বল থাকতে পারে না। পড়ালেখায় শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করবেন। শ্রেনি পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সততা ও নৈতিক মূল্যবোধ তৈরিতে সহায়ক ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীর আচরণ ও পড়াশোনার অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের নিয়মিত অবহিত করতে হবে।
অভিভাবকদের বিদ্যালয়ের সাথে যোগাযোগ রাখতে এবং সন্তানের পড়ালেখার খোঁজ রাখতে হবে উল্লেখ করে প্রধান অতিথি মো. হানিফ মিয়া আরও বলেন, আপনার সন্তানকে বাড়িতে পড়াশোনার উপযুক্ত ও শান্ত পরিবেশ নিশ্চিত করবেন। শিক্ষার্থী প্রতিদিন স্কুলে যাচ্ছে কি না এবং বাড়ির কাজ ঠিকমতো করছে কি না তা তদারকি করবেন। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করতে, বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের সম্পৃক্ততা বাড়াতে হবে। আপনাদের সন্তানকে শিক্ষিত করতে পারলে, শিক্ষক নিজেই খুশি হন বেশি।
বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি সদস্য সাইমন আরা ইয়াছমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, সহকারী শিক্ষক মেঘনা রাণী শর্মা, অভিভাবক গিয়াস উদ্দিন ও নুরুল আবছার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহরিন ফারজানা, শাহীনা আকতার, সহকারী শিক্ষক বর্না বড়ুয়া, আনোয়ারা বেগম, কানিজ ফাতেমা রেখা, রোকসানা আকতার, আসমাউল হোসনা ও প্রিয়াঙ্কা বড়ুয়া।
রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ওয়াসেফ সাঈদ, নজুত বিনতে সাহাব, নুসরাত মুসাদ্দিকা, ফাওজিয়া আফরিন, ইসরাত জাহান, ২০২৫ সালের প্রাথমিকে বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও বই দিয়ে সংবর্ধিত করা হয়। একই সাথে দ্বিতীয় প্রান্তিকের ফলাফল প্রকাশ এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ পুরস্কার প্রদান করা হয়। এতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।
দ্বিতীয় প্রান্তিকের ফলাফলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থীরা হলো, প্রাক প্রাথমিক (৪+) প্রথম স্থানে ওয়ানিয়া আজিজ ইরহা, ময়ুখ বড়ুয়া, আশফিকা হোসনিয়া রায়হা, শেহেরিশ ইররাম হাসান। প্রাক প্রাথমিক (৫+) প্রথম স্থানে মোহাম্মদ সাতওয়াত শহীদ ওয়াসী, দ্বিতীয় স্থানে সু সু রাখাইন, তৃতীয় স্থানে চমিরা আকতার। প্রথম শ্রেণিতে প্রথম স্থানে মো. আবির ও তাসনিয়া তাবাচ্ছুম আফিয়া, দ্বিতীয় স্থানে মেহজাবিন আলম, তৃতীয় স্থানে তাসফিয়া নূর রাইসা। দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থানে জারিয়া সুলতানা ও অদ্রিক বড়ুয়া, দ্বিতীয় স্থানে ছাওয়াদ আলবার ওয়াসিদ, তৃতীয় স্থানে নাবিহা তাহসি ওরফি। তৃতীয় শ্রেণিতে প্রথম স্থানে অনির্বান চক্রবর্তী, দ্বিতীয় স্থানে আয়েশা জাহান, তৃতীয় স্থানে মোহাম্মদ আমজাদ। চতুর্থ শ্রেণিতে প্রথম স্থানে লাবিব আবরার জাহিন, দ্বিতীয় স্থানে আফরিন হোছনিয়া রাফা, তৃতীয় স্থানে শামাইলা আলভীন আরিশা। পঞ্চম শ্রেণিতে প্রথম স্থানে ইরাজ আজিজ, দ্বিতীয় স্থানে তাফান্নুম মোশাররাত নিমু, তৃতীয় স্থানে ইনতিসার আলম রায়াত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *