বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ বরকলে হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন আলীকদমের সাত মাসের শিশু নিখোঁজ, হাসপাতালে মিলল আরেক শিশু কাপ্তাইয়ে বিএফআইডিসি এলপিসি ইউনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন দীঘিনালায় প্রথমবারের মতো স্কাউট লিডার কোর্সের উদ্বোধন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পদে অপু বড়ুয়ার যোগদান লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ

ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল সম্পূর্ণ

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া 

​চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

বালক ও বালিকা’র ইউনিয়ন পর্যায়ের চূড়ান্ত খেলা। শনিবার (১১ এপ্রিল) ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়, এই টুর্নামেন্টে বালক বিভাগে উত্তর নিশ্চিন্তাপুর এবং বালিকা বিভাগে উত্তর ঘাগড়া বেতছড়ি জাহাঙ্গীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

 

বালিকা বিভাগে মুখোমুখি হয় উত্তর ঘাগড়া বেতছড়ি জাহাঙ্গীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পশ্চিম নিশ্চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় জাহাঙ্গীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে, পশ্চিম নিশ্চিন্তাপুরকে পরাজিত করে এবং ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে।

 

​অন্যদিকে, বালক বিভাগের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর নিশ্চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরো ম্যাচে দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করে প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় উত্তর নিশ্চিন্তাপুর।

 

খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন আমন্ত্রিত অনুষ্ঠানে প্রধান অতিথি, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান (রনি)। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম তালুকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *